News & Announcements

Condolence
30 December, 2025
Condolence
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্র পুনরুদ্ধারের আপোষহীন নেত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ওরিয়ন গ্রুপ গভীরভাবে শোকাহত (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দেশের সংকটকালের দৃঢ়চেতা কাণ্ডারী - যিনি সাহস, আত্মমর্যাদা ও আপোষহীন নেতৃত্ব দিয়ে জাতিকে উন্নয়নের পথ দেখিয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধার, দেশের উন্নয়ন এবং জাতীয় স্বার্থ রক্ষায় দেশপ্রেম, ত্যাগ ও সংগ্রামের যে দৃষ্টান্ত তিনি রেখে গেছেন, তা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

ওরিয়ন গ্রুপ গভীর শ্রদ্ধার সঙ্গে এই মহান নেত্রীর অবদান স্মরণ করছে এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। আমরা তার শোকসন্তপ্ত পরিবার- পরিজন, সহযোদ্ধা ও অসংখ্য শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।

আল্লাহ তা'আলা তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং দেশবাসীকে এই গভীর শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন।
Share this news: